আপনার Facebook account কি নিরাপদ? এই ভিডিওতে জানুন ৫টি গুরুত্বপূর্ণ সেটিংস, যা ব্যবহার করলে হ্যাকিং থেকে বাঁচতে পারবেন এবং আপনার ব্যক্তিগত তথ্য থাকবে
৫টি সেটিংস যা আপনার Facebook Account রাখবে ১০০% নিরাপদ | Online Safety Tricks
এই পাঁচটি স্টেপ অবলম্বন করে আপনি আপনার ফেসবুক আইডিকে 100% সুরক্ষিত রাখতে পারেন। নাম্বার ওয়ান আপনার ফেসবুক আইডিতে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। এখন অনেকেই হয়তোবা বুঝতে পারছেন না যে স্ট্রং পাসওয়ার্ডটা আসলে কি? আপনি ফেসবুক আইডিতে পাসওয়ার্ড দিয়েছেন আপনার ফোন নাম্বারে কোনো একটা অংশ অথবা দেখা গেল যে আপনি কিছু স্মল লেটার দিয়েছেন, কিছু সংখ্যা দিয়েছেন দিয়ে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়েছেন। বাট আপনি যখন স্ট্রং পাসওয়ার্ড দিবেন তখন কিছু স্মল লেটার হবে, কিছু ক্যাপিটাল লেটার হবে, কিছু সংখ্যা হবে, কিছু চিহ্ন হবে যেমন এ্যট দ্য রেট অফ থাকতে পারে, এখানে হ্যাশ থাকতে পারে। এরকম বেশ কিছু চিহ্ন দিয়ে আপনি মিনিমাম আট ডিজিটের একটি সংখ্যা দিয়ে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটুকু দিবেন। তাহলে এই পাসওয়ার্ডটুকু স্ট্রং হবে আর এই পাসওয়ার্ড খুব সহজেই যে কোনো হ্যাকার হ্যাক করে নিতে পারবে না। নাম্বার টু আপনার ফেসবুক আইডিতে মাস্ট বি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে। আর এজন্য আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন, দেন সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড এ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করবেন। …