Google Drive Complete Guide 2026 | Google Drive কী ও কিভাবে ব্যবহার করবেন (Beginner to Pro)
বাংলায় ধাপে ধাপে গুগল ড্রাইভ ব্যবহার করা শিখুন। এই শিক্ষানবিস থেকে উন্নত নির্দেশিকাটির সাহায্যে সহজেই ফাইল আপলোড, শেয়ার ও ব্যাকআপ করুন।
Google Drive Complete Guide 2026 | Google Drive কী ও কিভাবে ব্যবহার করবেন (Beginner to Pro)
আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব, গুগল ড্রাইভ কি? কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করব? গুগল ড্রাইভ হচ্ছে একটি গুগলের অনলাইন স্টোরেজ সার্ভিস, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের পার্সোনাল ছবি, অডিও, ভিডিও এবং যেকোনো ডেটা আমাদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ থেকে অনলাইনে স্টোরেজ করে রাখতে পারব, যার সম্পূর্ণ নিরাপত্তা দিবে গুগল। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে Google Drive সম্পর্কে বিস্তারিত ভিডিওটি শুরু করি। শুরুতেই Google Drive সম্পর্কে জানতে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে এবং এখান থেকে আমরা Google Drive ইউজ করার জন্য চলে যাব যেকোনো একটা ব্রাউজারে। এবং এখান থেকে যেকোনো আমরা ব্রাউজার ইউজ করতে পারি। Google Chrome হতে পারে, Mozilla হতে পারে, Opera হতে পারে। তো আমি যেকোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে এসে আমরা Google-এ চলে আসব। কারণ Google Drive হচ্ছে Google-এর একটি প্রোডাক্ট। তো এই Google Drive ব্যবহার করার জন্য আমাদের কিন্তু …