টেলিগ্রাম থেকে ইনকাম + গোপন টিপস | Telegram Full Guide 2026 (Bangla Tutorial)

টেলিগ্রামের গোপন টিপস, চ্যানেল তৈরি, গ্রোথ হ্যাক এবং ইনকাম করার সেরা উপায় জানুন এই সম্পূর্ণ বাংলা টেক গাইডে। নতুনদের জন্য সহজ ও কার্যকর টিউটোরিয়াল।

 

টেলিগ্রাম থেকে ইনকাম + গোপন টিপস | Telegram Full Guide 2026 (Bangla Tutorial)

Telegram-এ আমাদের অনেকগুলো চ্যানেল আছে। আর আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত অনেকগুলো টেলিগ্রাম চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি, কিভাবে আপনারাও একটি টেলিগ্রাম চ্যানেল খুলে মনিটাইজেশন পাবেন। 


বিস্তারিত A to Z জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আর উল্লেখ করতে চাই অনেকেই টেলিগ্রামকে খারাপ মনে করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দুনিয়াতেও ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। ঠিক তেমন টেলিগ্রামেও ভালো পথ আছে এমনকি খারাপ পথ আছে। আর কোন পথ আপনারা বেছে নিবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আর আমাদের অবশ্যই নৈতিক দায়িত্ব আমরা ভালো পথটাই বেছে নিব। আর টেলিগ্রামেও আপনারা ভালো পথ বেছে নিয়েই একটি টেলিগ্রাম চ্যানেল খুলে মনিটাইজেশন পেতে পারেন।

 কিভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন আছে। আশা করি সবার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। আর তারপরও না থাকলে প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। ডাউনলোড করুন। তারপর ইমু হোয়াটসঅ্যাপের মত নাম্বার ইমেইল দিলে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। এটা আপনারা সবাই পারবেন তাই এটা আর দেখালাম না। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের কাজ হবে টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য, এই যে পেন্সিল আইকনটা খুঁজে বের করতে হবে। এই আইকনটা যদি না পান একটু ওপরে-নিচে করবেন। 
তাহলেই দেখবেন আপনারা কিন্তু পেন্সিল আইকনটা পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা কিন্তু পেন্সিল আইকনটা পেয়ে গিয়েছি। এই যেই পেন্সিল আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করলেই এই যে নতুন একটা চ্যানেল খোলার জন্য নিউ চ্যানেল অপশন পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে এই নিউ চ্যানেল এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের চ্যানেলের নাম, ডিসক্রিপশন, প্রোফাইল ফটো দিয়ে একটা চ্যানেল খুলতে পারবেন। তো প্রোফাইল ফটো দেওয়ার জন্য যে এখানে একটা ক্যামেরার লোগো আইকন আছে এখানে একটা ক্লিক করলেই আপনাদের গ্যালারি বা ফাইল ওপেন হয়ে যাবে। পারমিশন চাইলে পারমিশন দিবেন। আপনাদের একটা প্রোফাইল ফটো দিয়ে দিতে পারবেন। আর চ্যানেলের নাম হচ্ছে যেই নামে চ্যানেলটা খুলতে চাচ্ছেন। অবশ্যই ইউনিক একটা নাম দেওয়ার চেষ্টা করবেন যেই নামে আগে কোন টেলিগ্রাম-এ চ্যানেল খোলা হয়নি। এরকম একটা নাম দিয়ে দিবেন। মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট ডেমো চ্যানেল এরকম একটা নাম দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন, যেই বিষয় টেলিগ্রাম-এ কাজ করবেন সেই ডিসক্রিপশন লিখে দিতে পারেন বা আপনাদের সোশ্যাল মিডিয়া লিংকও দিতে পারেন। ঠিক আছে? মনে করেন আমি ডেমো ডিসক্রিপশন এখান থেকে লিখে দিচ্ছি। 
আপনারা অবশ্যই আপনাদের ডিটেইলসটা দিতে পারেন। এরপর আপনাদের কাজ হবে ওপরে দেখুন টিক মার্কের একটা অপশন আছে। এই যে আপনারা টিক মার্কের এখানে একটা ক্লিক করবেন। যখনই এখানে একটা ক্লিক করবেন এরকম একটা পেইজ আসবে। তো আপনাদের চ্যানেলটা প্রাইভেট চ্যানেল খুলবেন নাকি পাবলিক চ্যানেল? আমরা যেহেতু মনিটাইজেশন চালু করতে চাচ্ছি, মনিটাইজেশন পেতে চাচ্ছি অবশ্যই আমরা একটা পাবলিক চ্যানেল খুলবো। এজন্য পাবলিক চ্যানেল এটা সিলেক্ট রাখবেন। এরপর কাজ হবে আপনাদের একটা লিংক দিতে হবে। তো লিংক বলতে আপনাদের একটা ইউজারনেম সেট করতে হবে আপনাদের চ্যানেলে যেইটা লিখে মানুষ আপনাদের চ্যানেলটা খুঁজে পাবে বা যেই লিংকে ক্লিক করে আপনাদের চ্যানেলে আসতে পারবে। মনে করেন আপনাদের চ্যানেলের নাম যেইটা থাকবে সেই নামটাই মনে করেন আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এখানে সেটা এভেলেবেল আছে কিনা। যদি না থাকে আরও কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তাহলেই দেখবেন ওইটা কিন্তু এভেলেবেল হয়ে যাবে। এই যে এভেলেবেল হয়ে গেলেই এই যে গ্রিন দেখাবে, এভেলেবেল দেখাবে। তখন আপনাদের কাজ হবে যে ওপরে আবারো টিক মার্ক আছে এখানে ক্লিক করুন। তারপর আপনাদের মানে যতগুলো কন্টাক্ট আছে। মানে যেই আপনাদের কন্টাক্ট লিস্টে যাদের টেলিগ্রাম আছে তাদের এখানে দেখাবে আপনারা যদি তাদেরকে চ্যানেলে অ্যাড করতে চান তাদেরকে অ্যাড করতে পারেন। আর যদি অ্যাড করতে না চান সরাসরি এই যে তির চিহ্নের একটা লোগো আইকন পাবেন এখানে একটা ক্লিক করে পরবর্তী পেইজে চলে আসলেই এই যে আপনাদের একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়ে গিয়েছে। হ্যাঁ। 
এইখানে টেলিগ্রাম চ্যানেল খোলার পরেই স্টার মনিটাইজেশন কিন্তু সাথে সাথেই পাওয়া যায়। হ্যাঁ। কিন্তু এই যে দেখুন আমরা এখন পোস্ট করব কিভাবে? পোস্টটা দেখাতে চাই। এই যে এখানে লেখার অপশন আছে এখানে আমরা ক্লিক করে আমরা লেখা পোস্ট করতে পারি। বা এই যে এখানে একটা লোগো আইকন আছে এখানে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি বা ফাইল থেকে ছবি সিলেক্ট করতে পারি। ঠিক আছে? এভাবে আপনারা চ্যানেলে পোস্ট করতে পারবেন। তো এখন চ্যানেল খোলার সাথে সাথেই কিন্তু স্টার মনিটাইজেশন বর্তমানে পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে এখানে যদি ক্লিক করেন দেখুন অন্যান্য রিয়াকশন পাচ্ছি আমরা কিন্তু স্টার পাচ্ছি না। এজন্য স্টার মনিটাইজেশনটা চালু আছে কিন্তু এটা চালু করে নিতে হবে। চালু করার জন্য কাজ হবে এই যে ওপরে দেখুন আপনাদের চ্যানেলের নাম লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনাদের কাজ হবে এই যে চ্যানেল সেটিং পেয়ে যাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এই যে রিয়াকশন অপশন পেয়ে যাচ্ছেন এই রিয়াকশনের এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন অনেকগুলো রিয়াকশন এখানে এভেলেবেল আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দমত রিয়াকশন গুলো কিন্তু এখান থেকে রাখতে পারেন। যে কোন রিয়াকশনগুলো আপনারা রাখবেন সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করা যায়।

 আমরা কেটে দিয়েছি চলুন আবারো হচ্ছে আমরা রিয়াকশনের পেইজে আসব। তো এখান থেকে স্টার মনিটাইজেশনটা চালু করার জন্য এই যে ইন্যাবল পেইড রিয়াকশন একটা অপশন পেয়ে যাচ্ছেন এটা চালু করতে হবে। এই যে নিচে এই যে নিচে ভালো করে লক্ষ্য করুন, ইন্যাবল পেইড রিয়াকশন এটা কিন্তু বন্ধ করা থাকবে আপনাদের কাজ হবে এখানে একটা চালু করে দিবেন। এটা চালু করে দিলেই স্টার রিয়াকশনটা চলে আসবে। তারপর শুধু কাজ হবে আপডেট রিয়াকশন এখানে একটা ক্লিক করে ওপরে টিক মার্কে ক্লিক করে আপনারা সেভ করে দিবেন। ব্যাক করুন। এইবার আপনারা যতগুলো টেলিগ্রাম-এ পোস্ট করবেন আপনাদের ছবি, ভিডিও, লেখা। এই যে এবার দেখুন অনেকেই কিন্তু স্টার দিতে পারবে। স্টার থেকেও কিন্তু টেলিগ্রাম-এ মূলত আর্নিং করার সুযোগ থাকে। এই যে দেখুন স্টার আমাদের কিন্তু চালু হয়ে গিয়েছে। যাদের কাছে স্টার আছে তারা মূলত এখন স্টার দিতে পারবে। আর স্টার দিলে হবে কি এই স্টারগুলো যখন ১০০০ স্টার আপনাদের জমা হবে ১০০০ স্টার যেই দিন পাবেন। মনে করেন আজকে একজন ১০০০ স্টার দিল। যেই দিন দিল সেই দিন থেকে ২১ দিন পরে স্টারটা মূলত এভেলেবেল হয় ব্যালেন্স-এ। তারপর স্টারও কিন্তু উইথড্র করা যায়। এভাবে মূলত স্টারটা চালু করার সাথে সাথেই স্টার মনিটাইজেশনটা পাবেন। তাহলে টোন কিভাবে পাবেন? Telegram-এ মূলত মানে অ্যাড আসে সেই অ্যাড থেকে মূলত আমাদের টোন ইনকাম হয়। 
তাহলে সেই টোন আর্নিংটা কিভাবে করবেন? টোন আর্নিং করার জন্য আমি আপনাদেরকে দেখাতে চাই সেটার শর্ত বর্তমানে কি আছে। বর্তমানে আপনারা যদি গুগল-এ সার্চ করেন টেলিগ্রাম মনিটাইজেশন তাহলে বিস্তারিত পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা অফিশিয়াল একটা প্লাটফর্ম পেয়েছি টেলিগ্রাম-এর, শেয়ারিং রেভিনিউ উইথ চ্যানেল ওনার্স। এখানে একটা ক্লিক করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এমনকি আমিও আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই। মূলত টেলিগ্রাম-এ কিন্তু অনেকেই অ্যাড রান করে তাদের চ্যানেলের বা বিভিন্ন প্রোডাক্টের তারা হচ্ছে অ্যাড রান করতে পারে। এই যেই অ্যাড রান করে যাদের চ্যানেলে মনিটাইজেশন চালু থাকবে মানে টেলিগ্রাম পায় ৫০% এমনকি চ্যানেলের ওনার পায় ৫০%। মানে মনে করেন আপনার চ্যানেলে একজন অ্যাড দিয়েছে তার চ্যানেলের বা যেকোন কিছুর একটা প্রোডাক্টের একটা অ্যাড দিয়েছে। সে মনে করেন ২ ডলারের অ্যাড দিয়েছে। তাহলে ১ ডলার পাবে টেলিগ্রাম আর ১ ডলার পাবে চ্যানেলের মালিক। মানে আপনি যদি মালিক হন তাহলে আপনি পাবেন। এভাবে মূলত রেভিনিউটা শেয়ার হয় ৫০-৫০ ভাগাভাগি হয়। ঠিক আছে? তাহলে আপনাদের চ্যানেলে অ্যাড কবে থেকে আসবে? কিভাবে আপনাদের চ্যানেলে অ্যাড শো করাতে পারবেন?


এই যে বর্তমানে নিয়মটা হচ্ছে আপনাদের চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার হতে হবে। হ্যাঁ। আর কোন শর্ত নেই শুধু একটাই আছে ১০০০ সাবস্ক্রাইবার আপনাদের টেলিগ্রাম চ্যানেলে হলেই তারপর থেকেই অ্যাড আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে? অনেক সময় ১০০০ সাবস্ক্রাইবার হলেও অ্যাড আসে না। তখন আমি আপনাদের উদ্দেশ্যে বলব আরও সাবস্ক্রাইবার বাড়াবেন আপনার চ্যানেলে আরও ভিউজ বাড়াবেন। মানে আপনার পোস্টগুলোতে বেশি বেশি ভিউজ বাড়াবেন তাহলেই দেখবেন আপনাদের অ্যাড আসা শুরু হয়ে যাবে। অ্যাডটা কেমন? এই যে আপনারা যখন টেলিগ্রাম-এ পোস্ট করবেন আপনাদের পোস্টের নিচে মূলত অ্যাডটা দেখাবে। এই যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের যারা মূলত ডলার খরচ করে টোন খরচ করে যারা আসলে অ্যাড দিচ্ছে এরকম অ্যাড কিন্তু আসবে। আর এই অ্যাড যত ডলার দিয়ে তারা মূলত দিয়েছে ৫০-৫০ ভাগাভাগি হবে। 

টেলিগ্রাম ৫০% রেখে আপনাদেরকে ৫০% দিবে মনিটাইজেশন চালু হওয়ার পরে। তাহলে মেইন মনিটাইজেশন পাওয়ার জন্য চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার করতে হবে। তো ১০০০ সাবস্ক্রাইবার কিভাবে করবেন? এখন আপনাদের কাজ হবে টেলিগ্রাম-এ কি নিয়ে কাজ করবেন সেটা প্রথমত আপনাদেরকে সিলেক্ট করতে হবে। অনেকেই দেখবেন টেলিগ্রাম-এ কিন্তু বিভিন্ন আপডেট শেয়ার করে বিভিন্ন নিউজ শেয়ার করে। যেগুলো দেখে অনেকেই অনেক কিছু জানতে পারে শিখতে পারে। এরকম আপনাদেরকে লক্ষ্য করতে হবে অন্যান্য টেলিগ্রাম চ্যানেলগুলো কি নিয়ে কাজ করছে। সবকিছু অ্যানালাইসিস করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারাও টেলিগ্রাম-এ কি নিয়ে কাজ করবেন? অবশ্যই ভালো কিছু নিয়ে কাজ করবেন যেইগুলো মানুষদের উপকারে আসবে, মানুষ অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে। এরকম কিছু নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। সেগুলো নিয়ে রেগুলার পোস্ট করবেন ছবি দিবেন ভিডিও আপলোড করবেন। আপনাদের তারপর দেখবেন যখন ১০০০ সাবস্ক্রাইবার হবে। ১০০০ সাবস্ক্রাইবার করার জন্য আপনাদের কিন্তু মার্কেটিংও করতে হবে মানুষদের কাছে প্রচার করবেন। আপনার ইউটিউব চ্যানেল থাকলে ফেসবুক পেইজ থাকলে টিকটক থাকলে সেগুলোতে বলবেন আমাদের চ্যানেল আছে। জয়েন থাকতে পারেন আপনারা এই আপডেট গুলো পাবেন বা এই সুযোগ সুবিধাগুলো পাবেন। সেগুলোর না বললে তো আর মানুষ জয়েন হবে না। 

এইভাবে মূলত আপনাদের চ্যানেলে কাজ করতে হবে এমনকি মেম্বার বাড়াতে হবে। তাহলে ১০০০ সাবস্ক্রাইবার হলে তারপর আপনাদের অ্যাড আসা শুরু হবে ব্যালেন্স-এ জমা হওয়া শুরু হবে। তখন সেটা কেমন দেখাবে আপনাদেরকে দেখাতে চাই। এই যে আমি আমার মেইন টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। এখন আপনাদেরকে জানাতে চাই যারা আমাদের সাথে জুড়ে থাকতে চাচ্ছেন আমাদের আপডেট জানতে চাচ্ছেন। অবশ্যই বিস্তারিত আপডেট জানার জন্য আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম-এ টেকনিক্যাল সাব্বির সার্চ করলেই পেয়ে যাবেন বা লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে। এই যে এখন আমি বললাম এই কথা বলার কারণে আপনারা যারা অনেকেই ভিডিও দেখছে অনেকেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুনভাবে জয়েন হবে যারা জয়েন নেই। তো এইভাবে আমি যে প্রচার করলাম এইরকমভাবে মূলত আপনাদের চ্যানেলটাও প্রচার করতে হবে। তো আপনাদের যদি ফ্যান ফলোয়ার না থাকে ফ্যান ফলোয়ার আপনাদের তৈরি করতে হবে। YouTube-এ Facebook-এ আসলে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তা না হলে কিন্তু আপনারা সামনে আগাতে পারবেন না।

 আর যদি অলরেডি ফ্যান ফলোয়ার থাকে তাদের মাঝে আপনারা শেয়ার করবেন। এইভাবে মূলত মার্কেটিং করতে হবে চ্যানেলে মেম্বার বাড়াতে হবে। আর যখন আপনাদের চ্যানেলে স্টার আসা শুরু হবে বা ১০০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে টোন আসা শুরু হবে তখনই মূলত ব্যালেন্স পাবেন। মানে চ্যানেল খোলার সাথে সাথেই ব্যালেন্স অপশন নাও পেতে পারেন। কিছুদিন পরে পাবেন বা স্টার পেলে বা টোন আসা শুরু হলে তখন ব্যালেন্স অপশন পাবেন। আর মূলত ১০টা টোন যখন কমপ্লিট হয় এভেলেবেল হয় তারপর ১০টা টোন উইথড্র করা যায়। এমনকি ১০০০ স্টার হলে সেটা মূলত এভেলেবেল হলেই উইথড্র করা যায়। উইথড্র কিভাবে করবেন সেটা নিয়ে আমি আরও বিস্তারিত নতুন একটা ভিডিও দিব। আজকে মূলত জাস্ট চ্যানেল খুলে মনিটাইজেশন কিভাবে পাবেন আর্নিংটা কিভাবে হবে সেটাই জানানোর জন্য ভিডিওটা ছিল। আশা করি সবকিছু জানাতে পেরেছি। তারপরও কোন কনফিউশন থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর পরবর্তীতে উইথড্র ভিডিও খুব দ্রুত আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বা এই ভিডিওর প্রথম কমেন্ট চেক করবেন উইথড্র ভিডিও আমি দিয়ে দিলে এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে আমি লিংকটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। 

হ্যালো টেলিগ্রাম ইউজার। আজকে আমি আপনাদের সাথে টেলিগ্রামের এমন কিছু ইন্টারেস্টিং অ্যান্ড হিডেন ট্রিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো হয়তোবা আপনারা এতদিন মনে মনে খুঁজছিলেন। তাহলে কথা বাড়াচ্ছি কেন? চলুন একটা একটা করে শুরু করা যাক। টেলিগ্রামের প্রথম টিক্সটি খুবই ইন্টারেস্টিং। আপনার যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাকাউন্টটা জাস্ট এটাতে ক্লোন করে ফেলতে পারবেন। 

অর্থাৎ একই সময়ে এইটাতেও আপনি ইউজ করতে পারবেন। এটাতে যদি কেউ আপনাকে মেসেজ দেয় তাহলে এই মেসেজ সরাসরি এটাতে চলে আসবে। এখানে কেউ কল দিলে এখানেও কিন্তু কল চলে আসবে। অর্থাৎ দুইটাই হুবহু থাকবে। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এটা করবেন। ধরেন আপনার এই ফোনের টেলিগ্রামটা এই ফোনের নিতে চাচ্ছেন। এই ক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপসটাকে ইনসটল করার পর স্টার্ট মেসেজিং এ ক্লিক করবেন। তারপর ওপরে কান্ট্রি কোড দিবেন নিচে হচ্ছে যে নাম্বার থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়েছে এই ফোনে জাস্ট এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর নিচে তীর চিহ্নতে ক্লিক করবেন তারপর ইয়েস এ ক্লিক করবেন। এবার একটা ভেরিফিকেশন কোড এখানে আসবে। এই যে কোডটা চলে আসছে জাস্ট এটা এখানে বসিয়ে দিবেন। এই যে কোডটা বসিয়ে দিলাম। জাস্ট এইটুকু। দেখেন সাথে সাথে এখানে যা আছে সব এখানে চলে আসছে। ইন্টারেস্টিং না? এখন আমি এখান থেকে কাউকে মেসেজ করলে আমার এখানেও কিন্তু চলে আসবে। চলুন পরের ট্রিক্সে যাই। 

এখন টেলিগ্রামের যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে নেই। অর্থাৎ WhatsApp, ইমো, ভাইবার কোথাও কিন্তু নেই। দেখেন আমি একটা মেসেজ একজনকে লিখেছি। এখন এইটা আমি শিডিউল করে পাঠাতে চাই। সো এই যে সেন্ড এর যে আইকনটা রয়েছে জাস্ট এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখার পর দেখেন এখানে একটা অপশন আসছে সেটা হচ্ছে শিডিউল মেসেজ। সো আমি যদি এখান থেকে ক্লিক দেই তাহলে আমি কিবারে এটা পাঠাতে চাচ্ছি বা কোন তারিখে এটা সিলেক্ট করতে পারি। তারপর আমি আমার টাইমটাকে সিলেক্ট করে সেন্ড এই অপশনটাতে ক্লিক দিয়ে দেই। সো এখন এটা ইনস্ট্যান্ট এটা সেন্ড হলো না বাট শিডিউললি কিন্তু সে এটা সেন্ড করে দিবে আমি যে তারিখ যে সময় দিয়েছি। ইন্টারেস্টিং না? চলুন পরের ট্রিক্সটাতে যাই। টেলিগ্রামে কিন্তু এতদিন আপনারা অডিও মেসেজ বা হচ্ছে ভয়েস মেসেজ পাঠাতে পেরেছেন বাট এখন আপনারা ভিডিও মেসেজও পাঠাতে পারবেন। এই অডিওটার উপরে জাস্ট একটা চাপ দিলেই কিন্তু ভিডিওর অপশনটা চলে আসবে। দেন আপনি এখানে একটু চাপ দিয়ে ধরে রাখলেই আপনার ভিডিওটা অন হবে। এখন আপনি যা বলার বলবেন বলার পর আপনি যখন আঙ্গুলটা ছেড়ে দিবেন তখন কিন্তু এটা ভিডিও মেসেজ আকারে তার কাছে চলে যাবে। ইন্টারেস্টিং না? এরকম আরো বেশ কিছু জিনিস অপেক্ষা করছে। চলুন পরের স্টেপে যাই। আমি সিউর যে টেলিগ্রামের এই ট্রিক্সটা আপনারা এতদিন মনে মনে খুঁজছিলেন। কাউকে কোন একটা ছবি পাঠালেন সেই ছবিটা যেন সে একবারই দেখতে পারে তারপর যেন আর না দেখতে পারে। এটা কিন্তু মেসেঞ্জারেও আছে, হোয়াটসঅ্যাপেও আছে। কিভাবে? চলুন দেখাচ্ছি। ধরেন আমি এই ভদ্রলোককে একটা ছবি পাঠাবো সো এটাতে ক্লিক দেওয়ার পর আমি একটা ছবি সিলেক্ট করলাম। সো আমি এই ছবিটা পাঠাবো জাস্ট এটাকে প্রথমে সিলেক্ট করব তারপর এই ছবিটার উপরে একটা চাপ দিব।

টেলিগ্রাম থেকে ইনকাম + গোপন টিপস | Telegram Full Guide 2026 (Bangla Tutorial)

 চাপ দেওয়ার পর ছবিটা ফুল স্ক্রিনে আসছে। এখন এখানে দেখেন এড ক্যাপশন এর পাশে ওয়ান রয়েছে জাস্ট এখানে আপনি একটা ক্লিক দেওয়ার পর এটা জাস্ট ভিউ ওয়ান্স রয়েছে এই ভিউ ওয়ান্স থাকা অবস্থায় আপনি সেন্ড করে দিবেন। এখন যে ছবিটা গিয়েছে জাস্ট সে ছবিটার উপর চাপ দেওয়ার পর সে শুধুমাত্র একবারই ছবিটা দেখতে পারবে। একবার দেখার পর এই ছবিটা কিন্তু আর সে দেখতে পারবে না। ইন্টারেস্টিং না? চলুন এরকম আরো বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি আমার টেলিগ্রামটাকে খেয়াল করেন তাহলে দেখবেন যে ওয়ালের পাশে ফ্যামিলি রয়েছে অফিস রয়েছে ফ্রেন্ডস রয়েছে। সো আপনারা কিন্তু আলাদা ফোল্ডার করে রাখতে পারেন। তাহলে মেসেজগুলো রিড করতে বা মেসেজগুলো পাঠাতে কিন্তু আপনাদের জন্য খুবই সহজ হবে। এজন্য আপনারা থ্রি লাইন্স এ ক্লিক করবেন তারপর হচ্ছে সেটিংস আইকনে চলে যাবেন। তারপর এখান থেকে চ্যাট ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করবেন। দেন আপনি আপনার ফোল্ডারের একটা নাম দিয়ে দিবেন। দেয়ার পর অ্যাড চ্যাটে ক্লিক করে আপনি সেই রিলেটেড কয়েকজনকে অ্যাড করে নিবেন। তারপর নিচের দিকে তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপর উপরে থাকা সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখন দেখবেন আপনার আরো একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনি যদি মেইন মেনুতে ফেরত আসেন তাহলে এখানে দেখতে পারবেন ফ্যামিলি অফিস ফ্রেন্ডের পাশাপাশি এখানে আপনি যেটা অ্যাড করেছেন সেটাও কিন্তু চলে আসছে। ইন্টারেস্টিং না? চলুন পরেরটাতে যাই। আপনারা এখন একটা টেলিগ্রাম অ্যাপেই দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এজন্য থ্রি লাইন্স এ ক্লিক করবেন। 

তারপর এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা আসবে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর কান্ট্রি তারপর হচ্ছে ফোন নাম্বার সেইম ভাবে সবকিছু দিয়ে আপনারা জাস্ট আরো একটা অ্যাকাউন্ট এখান থেকে আপনারা কিন্তু লগইন করে ফেলতে পারবেন। এবং অ্যাট এ টাইম কিন্তু দুইটাই চালাতে পারবেন জাস্ট এই যে এই জায়গাটায় অপশনটা আসার পর এখান থেকে এই যে এখন একটা রিফাত করিম দেখাচ্ছে তখন নিচে আরো একটা অ্যাকাউন্ট শো করবে। ওইখানে ক্লিক করলে আপনারা কিন্তু সুইচ করে চলে যেতে পারবেন। সো একটা অ্যাপেই দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা এমনটা হয় না যে কেউ আমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে অথবা আমি তাকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছি পরবর্তীতে এটা আমার দরকার হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা এই মেসেজটাকে কিন্তু সেভ করে রাখতে পারব। সো কিভাবে? চলুন দেখাচ্ছি। এই যে দেখেন এই ভদ্রলোককে আমি একটা মেসেজ লিখেছি জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরবো। ধরার পর নিচের দিকে ফরওয়ার্ড করে একটা অপশন আছে এখানে ক্লিক দিব। দেয়ার পর আমরা চাইলে কিন্তু এটাকে ফরওয়ার্ড করতে পারি অথবা এই যে সেভ মেসেজ এখানে যদি ক্লিক দেই তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে আমরা যখন পরবর্তীতে এখান থেকে ব্যাক করে চলে আসব তখন আমরা এই যে সেভ মেসেজ উপরে পাবো জাস্ট এখানে ক্লিক দিলেই আমরা আসলে কাকে কি কি কি পাঠিয়েছি বা সেভ করেছি সেইগুলা কিন্তু এখানে দেখতে পারবো।

 ইন্টারেস্টিং না? চলুন পরের ট্রিক্সটাতে যাই। টেলিগ্রামে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটাকে কিন্তু হাইড করতে পারবেন। এজন্যই আপনারা থ্রি ডটস এ ক্লিক করবেন তারপর সেটিংস অপশনে চলে যাবেন তারপর হচ্ছে এখান থেকে প্রাইভেসি এন্ড সেটিংস এ চলে যাবেন। দেন এখান থেকে দেখেন ফোন নাম্বারের অপশনটাতে এখান থেকে জাস্ট আপনাদের এভরিবডি দেওয়া থাকবে জাস্ট এটাকে আপনারা নোবডি করে দিবেন। তাহলে আপনার ফোন নাম্বারটা কেউ দেখতে পারবে না। তার মানে এই না যে আপনার কন্টাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পারবে না। তারা দেখতে পারবে বাট কন্টাক্ট লিস্টের বাইরে যারা আছে তারা কেউ চাইলে আপনার ফোন নাম্বারটা দেখতে পারবে না। সো এই প্রাইভেসিটা অনেকেরই দরকার হয়। আই হোপ এটা একটা ইন্টারেস্টিং টিপস সবার জন্য। আপনার ফোনে যদি ডাটা বা ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি টেলিগ্রামে একটিভ আছেন। বাট আপনি চাইলে এই অপশনটা বন্ধ করতে পারেন। সো এটার জন্য হচ্ছে আপনার থ্রি ডটস এ ক্লিক করে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে চলে আসতে হবে। তারপর হচ্ছে লাস্ট সিন এন্ড অনলাইন এখানে যেতে হবে যাওয়ার পর এটা যদি আপনার এভরিবডি করা থাকে তাহলে হচ্ছে জাস্ট এটাকে আপনারা নোবডি করে দিবেন। তাহলে আপনি সারাদিন অনলাইনে একটিভ থাকলেও কেউ বুঝতে পারবে না আপনি একটিভ আছেন কি নাই। 

টেলিগ্রামে একটা জিনিস নোটিশ করবেন যে হুটহাট করে কেউ আপনাকে নাম্বারটা এড করে আপনাকে কল দিয়ে ফেলছে। খুব বিরক্তিকর একটা জিনিস আপনি যাকে চিনেন না সে আপনাকে কল দিয়ে বসছে। এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার থ্রি লাইন্স এ ক্লিক করার পর প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে আসবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে কলস অপশনে যাবেন এখানেও যদি আপনার এভরিবডি করা থাকে জাস্ট এটাকে আপনারা নোবডি করে দিবেন। তাহলে কেউ চাইলেও আপনাকে কল করতে পারবে না। এক্ষেত্রে আপনার সেভ করা যে সব নাম্বার রয়েছে কন্টাক্ট লিস্টের অ্যাড রয়েছে তারা চাইলে কিন্তু কল দিতে পারবে। সিকিউরিটির জন্য এই ট্রিক্সটাও অনেকেরই কাজে লাগবে। আচ্ছা আপনি ছাড়াও আপনার টেলিগ্রাম অন্য কেউ চালাচ্ছে কিনা কিভাবে সেটা বুঝবেন? থ্রি লাইন্স এ ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে সেটিংস এ যাবেন তারপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন তারপর ডিভাইসেস যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার ডিভাইসটা ছাড়া অন্য কোন ডিভাইস দেখাচ্ছে কিনা। যদি দেখেন যে অপ্রত্যাশিত কোন ডিভাইস শো করছে তারপর হচ্ছে নিচের দিকে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে টার্মিনেট সেশন জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে টার্মিনেটে ক্লিক করে দিবেন। এখন দেখবেন সেটা লগ আউট হয়ে গেছে। 

এখন যদি আপনি মনে করেন যে না আপনার পাসওয়ার্ডটা হয়তো জেনে গিয়েছে কেউ হয়তোবা আপনার এটা লগইন করে ফেলেছে বা কোনোভাবে হোক আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনার এটা স্ট্রং করে দেন। যাই হোক এটা স্ট্রং করার জন্য আরো কিছু বিষয় আছে আমি একটু দেখাচ্ছি ব্যাক করে চলে আসি। এখান থেকে দেখেন সিকিউরিটি এন্ড প্রাইভেসির আন্ডারে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে পাসকোড লক। এইখানে যদি আপনারা ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা একটা পাসকোড লক সেট করে দিতে পারেন।

 সো এখানে দুইবার পাশাপাশি দিতে হবে দেয়ার পর নিচের দিকে একটা অপশন পাবেন অটো লক এখান থেকে জাস্ট হচ্ছে আপনার যাই থাকুক এটাকে আপনি ওয়ান মিনিট বা টু মিনিট যেটা করে দিতে চান করে দিবেন। সো এটা করে দিলে যেটা হবে আপনি টেলিগ্রাম অ্যাপস থেকে বেরিয়ে আসার জাস্ট এক মিনিট পর সেটা লক হয়ে যাবে। পরবর্তীতে এই লকের জন্য যে আপনি যে পিনটা দিয়েছেন সেটা ছাড়া কেউ কিন্তু এটা আনলক করতে পারবে না। সো আপনি সেফ। সো গাইস টেলিগ্রামের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি সেগুলো আপনাদের অনেক বেশি উপকার করবে। সো এরকম প্রয়োজনীয় ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।

টেলিগ্রাম থেকে ইনকাম + গোপন টিপস | Telegram Full Guide 2026 (Bangla Tutorial)


 আজকের মত আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।


Post a Comment