ইউটিউব চালান কিন্তু সফল হচ্ছেন না? জানুন এই সিক্রেট | YouTube Tips
আপনি কি ইউটিউবে কাজ করছেন কিন্তু সফল হচ্ছেন না? এই ভিডিওতে আমরা দেখাবো ইউটিউবে দ্রুত সফল হওয়ার সেরা কিছু টিপস এবং ট্রিকস।
ইউটিউব চালান কিন্তু সফল হচ্ছেন না? জানুন এই সিক্রেট | YouTube Tips
Facebook এবং ইউটিউব এর জন্য ভালো মানের ভিডিও তৈরি করেও ছোট বড় কিছু ভুলার কারণে আপনি একজন ব্যর্থ কনটেন্ট ক্রিয়েটর। আপনার ক্যাটাগরিতে আপনার চেয়ে বাজে ভিডিও আপলোড করেও অনেকেই সফল। কোন ভুল গুলোর কারণে আপনার কনটেন্ট ক্রিয়েশনের এই বাজে অবস্থা? আমি আমার দীর্ঘ ইউটিউব জার্নির আলোকে আপনাদেরকে বলবো যে আসলে কিভাবে আপনারা সেই ভুল গুলোকে শুধরে একজন সফল কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। নতুন চ্যানেল খোলার পর একটা ভুল কিন্তু মোটামুটি আমরা কমবেশি সবাই করি, যেমন এটা আমিও শুরুর দিকে করেছিলাম। যে কাউকেই পেলাম ফ্রেন্ডস, ফ্যামিলি বা আত্মীয় স্বজন যাকেই পেলাম তার ফোনেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি। এই যে সাবস্ক্রাইবটা করে দিচ্ছি এটা কিন্তু চরম একটা ভুল। এখন আপনি বলতে পারেন যে না সাবস্ক্রাইবার বাড়ছে, আমার এই সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো দরকার নেই। কারণ আপনি যার মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করছেন সে তো আপনার চ্যানেলের ভিডিও কখনোই দেখবে না। সে ইন্টারেস্টেড না। সো দেখা গেল যে আপনি কোন একটা ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওটা কিন্তু তার কাছে পৌঁছালো Faceboo…